বৃহস্পতিবার থেকে ভিভো ওয়াই২৮ প্রি-বুকিং
৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৪৪ ওয়াটের ফ্ল্যাশ চার্জার, ৮ জিবি র্যাম সাথে ২৫৬ জিবি রম, এবং ৪৮ মাসের স্মুথ পারফরম্যান্স নিয়ে দুরন্ত তারুণ্যের দুর্দান্ত সঙ্গী হলো ভিভো ওয়াই২৮। দাম ২০,৯৯৯ টাকা থেকে ২৫,৯৯৯ টাকা পর্যন্ত। প্রি-বুকিং চলবে ৪ জুলাই থেকে ৯ জুলাই, ২৪ পর্যন্ত।
এতে লেখাপড়া বা কাজ সংক্রান্ত ইমেইল, ব্যাক-টু-ব্যাক কনফারেন্স কল বা সারাদিনের ইন্টারনেট নির্ভর যোগাযোগ হবে দ্রুত ও নির্বিঘ্ন।
ব্যাটারি ফুরানোর চিন্তা ছাড়াই মুভি স্ট্রিমিং ও গেমিং করা যাবে ঘন্টার পর ঘন্টা। যত খুশি ভিডিও রেকর্ড করা যাবে বন্ধুদের সঙ্গে কাটানো সেরা সব মুহূর্ত কিংবা ক্লাসের লেকচার। অ্যাডভাঞ্চারপ্রিয় তরুণ প্রজন্মের জন্য হতে যাচ্ছে ভ্রমণের সেরা সঙ্গী শক্তিশালী ওয়াই২৮, যা দীর্ঘতম ভ্রমণে দেবে নির্ভরযোগ্য জিপিএস ও বাধাহীন নেভিগেশন। অর্থাৎ, প্রয়োজনে কিংবা বিনোদনে, স্মার্টফোনটি দেবে সেরা পারফরম্যান্স।
স্মার্টফোনটিতে থাকা ৪৪ ওয়াটের ফ্ল্যাশ চার্জার একবার চার্জ দিয়ে সারাদিন তুমুল ব্যবহারের পরও চার্জ ফুরিয়ে যাবে না। সাথে থাকছে ৪ বছরের ব্যাটারি হেলথ ও ৪৮ মাসের স্মুথ এক্সপেরিয়েন্সের গ্যারান্টি। বারবার চার্জ দেওয়ার দরকার হয় না এই স্মার্টফোনে। রয়েছে ৮ জিবি র্যাম আরো ৮ জিবি ভার্চুয়াল র্যাম ব্যবহারের সুযোগ এবং ২৫৬ জিবি স্টোরেজ নিশ্চয়তা। আর স্মার্টফোনের ক্ষেত্রে ব্যাটারি এবং স্টোরেজ ক্যাপাসিটির উপর নির্ভর করে বাকি সব পারফরম্যান্স। এক্ষেত্রে ভিভো ওয়াই২৮ দেবে ১০০% সাপোর্ট।
স্মার্টফোনটির ওজন মাত্র ১৯৯ গ্রাম এবং পুরুত্ব ৭.৯৯ মিলিমিটার। কম্পোজিট প্লাস্টিক বডির স্মার্টফোনটির ডান পাশে থাকছে সাইড মাউন্টেড ক্যাপাসিটিভ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।





